ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা Logo নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরীর মতবিনিময় সভা

আব্দুল বাছিত খান,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন সাংবাদিক মো. ময়নুল ইসলাম চৌধুরী। তিনি চেয়ার প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। সোমবার (১০ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি অংশ নেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ময়নুল ইসলাম চৌধুরী বলেন, নির্বাচিত হলে তিনি বিআরডিবি’কে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করবেন। তিনি জানান, পল্লী অঞ্চলের দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে এবং সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করবেন।

তিনি আরও বলেন, সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রেখে তাঁদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করাই তাঁর অঙ্গীকার।

মতবিনিময়কালে উপস্থিত সাংবাদিকরা বিআরডিবি’র বর্তমান পরিস্থিতি ও তাঁর নির্বাচনী অঙ্গীকার নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। তিনি সকল প্রশ্নের আন্তরিকভাবে উত্তর দেন এবং বলেন, “বিআরডিবি’কে জনগণের প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করাই আমার লক্ষ্য।”

তিনি সকল সদস্য ও ভোটারদের প্রতি আহ্বান জানান, আগামী ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ার প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

error:

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে বিআরডিবি’র চেয়ারম্যান প্রার্থী ময়নুল ইসলাম চৌধুরীর মতবিনিময় সভা

আপডেট সময় ০৫:৫৮:১০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫