ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা Logo নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে নৌকা বাইচ, দুই পাড়ে মানুষের ঢল Logo মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২

ধানের শীষ উন্নয়ন অগ্রগতির ও সমৃদ্ধির প্রতীক : হাজী মুজিব

আব্দুল বাছিত খান, মৌলভীবাজার প্রতিনিধি:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এটি প্রতিটি মানুষের ভোটাধিকার, নাগরিক অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা।

তিনি বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়নের স্বার্থে অতীতের সব ভেদাভেদ ভুলে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষ উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতীক— তাই জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে থাকতে হবে।

শুক্রবার সন্ধ্যায় তেতইগাঁও রশীদ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে আদমপুর ইউনিয়ন বিএনপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য ও সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম মনির। যৌথ সঞ্চালনা করেন আদমপুর ইউনিয়নের সহ-সমন্বয়ক আমিনুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ওয়াছিদ মিয়া।

সভায় বক্তারা ছিলেন জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমেদ, যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। এ সময় সংগঠনের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন

error:

ধানের শীষ উন্নয়ন অগ্রগতির ও সমৃদ্ধির প্রতীক : হাজী মুজিব

আপডেট সময় ০৯:২৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫