ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চোটে নেই মুশফিক Logo মাধবপুর ও শ্রীমঙ্গলে বিজিবির অভিযান, দেড় লাখ টাকার মাদক ও পণ্য জব্দ Logo ভুল চিকিৎসার অভিযোগে জামালপুরের এম. এ. রশীদ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে মামলা Logo হাইমচরের উত্তর আলগীতে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা Logo মাধবপুর ও শ্রীমঙ্গলে বিজিবির অভিযান, দেড় লাখ টাকার মাদক ও পণ্য জব্দ Logo মাধবপুরে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় আসামির ১০ বছরের কারাদণ্ড Logo আইফোনের লোভে বন্ধুকে হত্যার অভিযোগ, লাখাইয়ের ডোবা থেকে তারেকের মরদেহ উদ্ধার Logo হাইমচরে ১৫১ ধারায় তিনজন গ্রেপ্তার Logo তেঁতুলিয়ায় বাড়ছে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি Logo পাওয়ার প্লেতে বিশ্বরেকর্ড, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ ভারতের

মুন্সিবাজার ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বাংলার খবর ডেস্ক:

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার উদ্যোগে ৩নং বিট, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদে চুরি, ডাকাতি, ছিনতাই, দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধ এবং মাদক ও জুয়া নির্মূল সংক্রান্ত একটি বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার। সভা পরিচালনা করেন বিট অফিসার এসআই রনি তালুকদার।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার হোসেন, ইউপি সদস্য আজিজুর রহমান, সুনীল চন্দ্র মালাকার, জহুর আলী এবং সংরক্ষিত নারী সদস্য মনিকা রায়।

এ সময় বক্তারা সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে জনগণের ঘনিষ্ঠ যোগাযোগ বৃদ্ধি ও মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য রাইনুল ইসলাম, সালাহ উদ্দিন, সংরক্ষিত নারী সদস্য বন্দনা রানী দাস, ছিনি বেগম, সাবেক ইউপি সদস্য মদরিছ আলী, বশির মিয়া, ছালামত মিয়া, শামছুল ইসলামসহ নয়টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ।

জনপ্রিয় সংবাদ

মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, চোটে নেই মুশফিক

error:

মুন্সিবাজার ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:১১:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫