ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

স্ত্রী সাজলেন এএসআই স্বামী কনস্টেবল, অতঃপর যা ঘটল

বাংলার খবর ডেস্ক:

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় অভিনব কৌশলে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামী-স্ত্রী সেজে অভিযান চালিয়ে দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত আসামি স্বপন মিয়াকে (৩৪) আটক করেন দুই পুলিশ সদস্য।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা ঘেঁষা কুঞ্জবন গ্রামের বাসিন্দা স্বপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশের একাধিক চেষ্টার পরও তিনি প্রতিবার পালিয়ে যেতেন।

অবশেষে শনিবার (৮ নভেম্বর) বিকেলে শ্রীমঙ্গল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শরাফত আলী অভিনব কৌশল নেন। তিনি বোরকা পরে নারী চরিত্রে ছদ্মবেশ ধারণ করেন, আর সঙ্গে থাকা কনস্টেবল মো. রোকন উদ্দিনকে পাঞ্জাবি-টুপি পরিয়ে স্বামী সাজিয়ে মোটরসাইকেলে করে আসামির বাড়িতে যান।

পুলিশের উপস্থিতি টের পাওয়ার আগেই স্বপন মিয়াকে কৌশলে গ্রেপ্তার করা হয়।

এএসআই শরাফত আলী বলেন, “অনেকবার চেষ্টা করেও তাকে ধরা সম্ভব হয়নি। তাই ছদ্মবেশে গিয়ে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হই।”

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “এটি শ্রীমঙ্গল থানা পুলিশের প্রশংসনীয় অভিযান। কোনো অপরাধীই আইনের বাইরে থাকতে পারবে না।”

গ্রেপ্তারকৃত স্বপন মিয়াকে রোববার (৯ নভেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

স্ত্রী সাজলেন এএসআই স্বামী কনস্টেবল, অতঃপর যা ঘটল

আপডেট সময় ১০:৫৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫