ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার Logo ৫৫ বিজিবির অভিযানে ৬০ কেজি ভারতীয় গাঁজা জব্দ, জুলাই মাসে উদ্ধার ১৩২ কেজি Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

মাধবপুরে জাতীয় বিপ্লব দিবসে বিএনপি প্রার্থীর বিজয়ের শপথ: ‘জননেতা সৈয়দ মোহাম্মদ ফয়সলকে জয়ী করার দৃঢ় সংকল্প’

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে এক বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা সৈয়দ মোহাম্মদ ফয়সলকে বিজয়ী করার শপথ নেন। দিবসটি ঘিরে মাধবপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে।

বিকেল ৩টার পর থেকেই উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা “ধানের শীষ” প্রতীকের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে জড়ো হন। তাদের উপস্থিতিতে সমাবেশস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

মিছিল শেষে উপজেলা পরিষদ থেকে একটি বিশাল র‍্যালি বের হয়, যা মাধবপুর বাজার ও প্রধান মহাসড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা জননেতা সৈয়দ মোহাম্মদ ফয়সলের পক্ষে স্লোগান দেন এবং জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা জাগিয়ে তোলার আহ্বান জানান।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. শাহজাহান। তিনি বলেন,
“জাতীয় বিপ্লব দিবসের এই শপথের মধ্য দিয়েই আমরা ঘোষণা করছি—আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সর্বজনগ্রহণযোগ্য প্রার্থী জননেতা সৈয়দ মোহাম্মদ ফয়সলকে জয়ী করবো। জনগণের পাশে থেকে বিপ্লব ও সংহতির চেতনা বাস্তবায়নই আমাদের লক্ষ্য।”

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান এবং সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, যুবদল আহ্বায়ক এনায়েত উল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ নির্বাচনী প্রচারণা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, জনগণ ধানের শীষে ভোট দিয়ে জননেতা ফয়সলকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

error:

মাধবপুরে জাতীয় বিপ্লব দিবসে বিএনপি প্রার্থীর বিজয়ের শপথ: ‘জননেতা সৈয়দ মোহাম্মদ ফয়সলকে জয়ী করার দৃঢ় সংকল্প’

আপডেট সময় ০৭:০৩:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫