ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল Logo চিকিৎসক ছাড়াই চলছে নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মারা গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

বাংলার খবর ডেস্ক

সাবেক অর্থ, পররাষ্ট্র ও ত্রাণমন্ত্রী এবং দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী (৮৩) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবার সূত্রে জানা গেছে, কিডনি জটিলতায় ভুগে তিনি গত ১৩ দিন ধরে বারডেম হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রাতেই ধানমন্ডির নিজ বাসার সামনে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের খামার বিষ্ণুগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন আবুল হাসান মাহমুদ আলী। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করে সেখানে শিক্ষকতা শুরু করেন। ১৯৬৬ সালে তিনি পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন এবং পরে নিউইয়র্কে ভাইস-কনসাল হিসেবে দায়িত্ব পালন করেন।

স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রে বাঙালি প্রবাসীদের সংগঠিত করতে ভূমিকা রাখেন এবং মুজিবনগর সরকারের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে কাজ করেন। মুক্তিযুদ্ধের আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন আদায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন। ২০২৪ সালের অভ্যুত্থানের পর জাতীয় সংসদ বিলুপ্ত হলে তিনি সংসদ সদস্য পদ হারান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

error:

মারা গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

আপডেট সময় ১১:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫