ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

ধূমপায়ীরা প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না

বাংলার খবর ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে ১০ হাজার ২১৯টি পদে নিয়োগ দেওয়া হবে। আগামী ৮ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। তবে ধূমপায়ী ও মাদকাসক্তদের এ পদে আবেদন করতে নিষেধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়। বিজ্ঞপ্তির ১৪ নম্বর শর্তে উল্লেখ আছে, ‘ধূমপানসহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করার প্রয়োজন নেই।’ ফলে ধূমপায়ী ও মাদকাসক্তদের জন্য এ পদে আবেদন স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে।

প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদটি ১৩তম গ্রেডভুক্ত, যেখানে বেতনসীমা ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। আবেদন করতে প্রার্থীর ন্যূনতম বয়স ২১ বছর ও সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে।

যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রিধারী হতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।

নতুন বিধিমালা অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানসহ মোট ৯০ নম্বর থাকবে, আর মৌখিক পরীক্ষার জন্য থাকবে ১০ নম্বর। লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪৫ ও মৌখিক পরীক্ষায় ৫ নির্ধারণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

ধূমপায়ীরা প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না

আপডেট সময় ১২:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫