ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল Logo বানিয়াচংয়ে হযরত শাইখে গুনই (রহ.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন Logo হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত Logo বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে ৮০ হাজার টাকায় মামলা মীমাংসার অভিযোগ পল্লী বিদ্যুতের জিএমের বিরুদ্ধে Logo হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস হস্তান্তর Logo জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল Logo জ্ঞানের পরিধি বিস্তারে লেখাপড়ার বিকল্প নেই

দায়িত্বে চরম অবহেলা ও জনভোগান্তি: লাখাই সমাজসেবা অফিসারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিসার গোলাম রব্বানীর বিরুদ্ধে বেপরোয়া অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে চরম অবহেলার অভিযোগ উঠেছে। তার খেয়ালখুশিমতো অফিস করা, দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ ও সাংবাদিকদের সাথে অশোভন আচরণের কারণে জনভোগান্তি চরমে পৌঁছেছে।

অভিযোগ উঠেছে, লাখাইয়ের সমাজসেবা অফিসার গোলাম রব্বানী তার ইচ্ছেমতো সময়ে অফিসে আসেন। সবচেয়ে গুরুতর অভিযোগ হলো, তিনি দুপুরের মধ্যাহ্ন বিরতির সময় ‘নাস্তার কথা’ বলে বাসা বা বাইরে গেলে দুই থেকে তিন ঘণ্টা সময় সেখানে ব্যয় করেন। অনেক সময় মধ্যাহ্ন বিরতির পর তিনি অফিসে ফেরেন না।

সমাজসেবা কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ জনগণ প্রায়শই তার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে বাধ্য হন। এতে তাদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং সরকারি সেবা পেতে পদে পদে ভোগান্তির শিকার হতে হচ্ছে।

অফিসার গোলাম রব্বানীর বিরুদ্ধে অভিযোগ কেবল অফিস সময় নিয়ে নয়, তার পেশাগত আচরণেও চরম ত্রুটি লক্ষ্য করা যায়। সাংবাদিকরা তার কাছ থেকে কার্যালয়ের বিভিন্ন বিষয়ে তথ্য জানতে চাইলে তিনি তাদের সাথে অশোভন ও রূঢ় আচরণ করেন।

সাংবাদিকদের পক্ষ থেকে তথ্য অধিকার আইনে নির্দিষ্ট বিষয়ে আবেদন নিয়ে গেলে তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। কেন আবেদন গ্রহণ করবেন না—এমন প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের সাথে অত্যন্ত বাজে ও অসম্মানজনক আচরণ করেন বলে জানা গেছে। এটি যেমন পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে, তেমনি তথ্য অধিকার আইনেরও লঙ্ঘন।

স্থানীয় সমাজসেবা কার্যক্রমকে গতিশীল করতে এবং জনগণের দুর্ভোগ কমাতে কর্মকর্তার এমন দায়িত্বহীনতা ও স্বেচ্ছাচারিতা বন্ধের দাবি উঠেছে। জনগণ আশা করছে, উর্দ

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা

error:

দায়িত্বে চরম অবহেলা ও জনভোগান্তি: লাখাই সমাজসেবা অফিসারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আপডেট সময় ১১:৫৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫