ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা Logo নাসিরনগরে ১০ শয্যা হাসপাতালে একজন নিরাপত্তা প্রহরীই ডাক্তার Logo ম্যাজিক প্যারাডাইস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ অপ্রতীমের মরদেহ উদ্ধার Logo প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল Logo বানিয়াচংয়ে হযরত শাইখে গুনই (রহ.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন Logo হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত Logo বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে ৮০ হাজার টাকায় মামলা মীমাংসার অভিযোগ পল্লী বিদ্যুতের জিএমের বিরুদ্ধে Logo হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস হস্তান্তর Logo জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল Logo জ্ঞানের পরিধি বিস্তারে লেখাপড়ার বিকল্প নেই

প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যা মোকাবিলা করে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে।

শনিবার দুপুরে চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি ফয়সল বলেন, বিগত সরকার দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে দিয়ে গেছে। দীর্ঘদিন দেশে পরিকল্পিত উন্নয়ন হয়নি। রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো নষ্ট হয়ে গেছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে এসব পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। চা শ্রমিকসহ দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, চা শ্রমিকরা দেশের অর্থনীতি ও চা শিল্পের গুরুত্বপূর্ণ অংশ। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাঁরা বাগানে কাজ করেন। তাঁদের জীবনমান উন্নয়ন ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। চা শ্রমিকদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজসহ চা শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে চুনারুঘাটে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযানে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিয়মিত বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখলে এডিস মশার বিস্তার অনেকাংশে কমানো সম্ভব।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এমপি ফয়সলও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে রাতেও তীব্র যানজট, ভোগান্তিতে স্থানীয়রা

error:

প্রধানমন্ত্রী দেশের জন্য নিরলসভাবে কাজ করছেন: এমপি ফয়সল

আপডেট সময় ০৩:৪১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬