
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন অভ্যন্তরীণ জলাভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, হাইমচরের বাস্তবায়নে এ পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন অভ্যন্তরীণ জলাভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পর্যায়ক্রমে পোনামাছ অবমুক্ত করা হয়।
মৎস্যসম্পদের উন্নয়ন ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় জলাশয়ে মৎস্যসম্পদ বৃদ্ধি, সংরক্ষণ এবং মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমিনুল্লাহ ব্যাপারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম শফিক, উপজেলা ওলামা দলের সভাপতি মোহাম্মদ আনসারী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলার খবর ডেস্ক : 



















