ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত Logo বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে ৮০ হাজার টাকায় মামলা মীমাংসার অভিযোগ পল্লী বিদ্যুতের জিএমের বিরুদ্ধে Logo হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস হস্তান্তর Logo জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল Logo জ্ঞানের পরিধি বিস্তারে লেখাপড়ার বিকল্প নেই Logo চুনারুঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৩১ সদস্যের কমিটি গঠন Logo লাখাই থেকে ঢাকায় গিয়ে মোবাইল কিনতে বের হয়ে নিখোঁজ সিরাজুল Logo লাখাইয়ে চুরি-মাদক মামলার পর নন-জিআর প্রসিকিউশন ওয়ারেন্টে ইয়াছিন গ্রেপ্তার Logo লাখাইয়ের বুল্লা বাজারে দিনে দুপুরে গ্যাস সিলিন্ডার চুরি Logo শায়েস্তাগঞ্জে ৮০ ঘনফুট মেহগনি চেরাই কাঠসহ ট্রাক আটক

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস হস্তান্তর

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে একটি আইপিএস হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে আইপিএসটি হস্তান্তর করা হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে আইপিএসটি হস্তান্তর করা হয়।

বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি ও গুরুত্বপূর্ণ কার্যক্রম সচল রাখতে আইপিএসটি ব্যবহার করা হবে। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটের সময়ে রোগীদের চিকিৎসাসেবা, জরুরি কার্যক্রমসহ প্রয়োজনীয় সেবা কার্যক্রম চালু রাখতে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আইপিএস হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আমিনুল্লাহ ব্যাপারী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মজহারুল ইসলাম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম এবং হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মাহমুদুন নবী।

সংশ্লিষ্টরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা যুক্ত হওয়ায় বিদ্যুৎ বিভ্রাটের সময় চিকিৎসাসেবা ও জরুরি কার্যক্রম পরিচালনায় কিছুটা সুবিধা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত

error:

হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস হস্তান্তর

আপডেট সময় ১২:৪৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬