ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ের বুল্লা বাজারে দিনে দুপুরে গ্যাস সিলিন্ডার চুরি

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজারে দিনের বেলায় দোকানের সামনে থেকে গ্যাসের সিলিন্ডার চুরির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাজারের বাবুল মিয়ার তেলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাবুল মিয়া নামাজ পড়তে গেলে ওই সময় দোকানের সামনে থাকা গ্যাসের সিলিন্ডারগুলোর কাছে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সুযোগ বুঝে ওই ব্যক্তি একটি গ্যাসের সিলিন্ডার কাঁধে করে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার বিভিন্ন মুহূর্ত বাজারের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে সিলিন্ডারের কাছে ঘোরাফেরা করতে এবং পরে সেটি নিয়ে চলে যেতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

দিনের ব্যস্ত সময়ে বাজারের মধ্যে এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সিসিটিভি নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

এদিকে, সিসিটিভি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। একই সঙ্গে ফুটেজে ধারণ করা ব্যক্তির ছবি প্রকাশ করে তার পরিচয় জানা থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

লাখাইয়ের বুল্লা বাজারে দিনে দুপুরে গ্যাস সিলিন্ডার চুরি

আপডেট সময় ১২:৩৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬