ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চকরিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯ Logo মাধবপুরে ক্ষুদে ডাক্তারদের কাছে স্বাস্থ্য পরীক্ষা করালেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo মাধবপুরে দুই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে বৃক্ষরোপণ করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৪১ হাজার কোটি টাকার প্রকল্প নিচ্ছে সরকার Logo মাধবপুরে প্রাথমিক শিক্ষার বহুমাত্রিক কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo যুক্তরাষ্ট্রের মিশিগান সিনেটে জয়ী আবদুল এল-সায়েদ, হতে যাচ্ছেন প্রথম মুসলিম সিনেটর Logo চা শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নের অঙ্গীকারে চাঁন্দপুরে নিপেন পাল প্যানেলের মতবিনিময় Logo মাধবপুরে শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদানে মেতে উঠলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ Logo জামালপুরে ভুল অস্ত্রোপচারের অভিযোগে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo মাধবপুরে তিন বছর পর সেফটি ট্যাংক থেকে মিলল মহব্বত আলীর দেহাবশেষ, হত্যার রহস্য উদ্ঘাটন

আজ সন্ধ্যায় পরীমনির বিয়ে

বাংলার খবর ডেস্ক

চিত্রনায়িকা পরীমনির নাম শুনলেই ভক্ত, দর্শক ও নেটিজেনরা একটু নড়ে-চড়ে বসেন। কারণ পরী মানেই নতুন কোনো খবর। বহুল চর্চিত এই নায়িকা সবসময় থাকেন রঙিন মেজাজে।

গত ২৪ অক্টোবর ছিল পরীমনির জন্মদিন। এবারের জন্মদিন তিনি একটু অন্যভাবে কাটিয়েছেন। এই প্রথমবারের মতো জন্মদিনে দেশে ছিলেন না—মালয়েশিয়ায় কাটিয়েছেন আনন্দমুখর সময়। টানা ১০ দিন সেখানে নানা মুহূর্তে ভক্তদের মন জয় করে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি।

দেশে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বিদেশে কাটানো সেই আনন্দময় সময়ের কিছু ঝলক। জন্মদিন পেরিয়ে গেলেও এখন নতুন উচ্ছ্বাসে মেতে উঠেছেন এই তারকা। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কাছের মানুষদের সঙ্গে আয়োজন করেছেন এক বিশেষ অনুষ্ঠান।

পরীমনি মজার ছলে বলেন, “আজ আমার বিয়ে! ঠিক সন্ধ্যা সাতটায় চলে আসবে।” তবে এর বাইরে আর কোনো মন্তব্য করেননি তিনি। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এ আয়োজন মূলত জন্মদিনের আনন্দ ভাগাভাগি ও নতুন একটি কাজের ঘোষণাকে ঘিরে।

দেশের চলচ্চিত্র অঙ্গনে পরীমনি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন—তার জীবন, কাজ ও উপস্থিতি ভক্তদের কাছে সবসময়ই আলোচিত বিষয়।

জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপন বৈঠকে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৯

error:

আজ সন্ধ্যায় পরীমনির বিয়ে

আপডেট সময় ০৫:৩৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫