ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

চুনারুঘাটে পৃথক অভিযানে ১০০ কেজি ভারতীয় গাঁজা ও মদ উদ্ধার

হবিগঞ্জ (চুনারুঘাট) প্রতিনিধি ॥
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি অভিযানে ১০০ কেজি ভারতীয় গাঁজা, বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে। রবিবার (২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ৫৫ বিজিবির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, ৫৫ বিজিবির আওতাধীন সাতছড়ি বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ ভেতরে নারাক্ষেত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় ৮০ কেজি ভারতীয় গাঁজা, ১ বোতল বিদেশি মদ এবং ৬ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে একই দিন সকালে সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ০২ নং চা-বাগান এলাকায় আরও ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, “বিজিবি দেশের জনগণের আস্থার প্রতীক। মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে আমাদের তৎপরতা আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, মাদক ও চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল অব্যাহত রয়েছে এবং এই ধরনের অভিযান চলমান থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

চুনারুঘাটে পৃথক অভিযানে ১০০ কেজি ভারতীয় গাঁজা ও মদ উদ্ধার

আপডেট সময় ০৭:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫