ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর Logo মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলি গ্রেপ্তার Logo লাখাইয়ে রোপা আমনের আবাদ শেষ পর্যায়ে, সবুজে ছেয়ে গেছে হাওর

জামালপুরে অপহৃত এক নারীকে ৮ ঘণ্টায় উদ্ধার করেছে পুলিশ

বাংলার খবর ডেস্ক:

জামালপুরে নান্দিনা থেকে অপহৃত এক নারীকে মাত্র ৮ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে মোছা. বন্যা খাতুন (২৬) নামে ওই নারীকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নান্দিনা বাজারের মানহা তালুকদার ডায়াগনস্টিক সেন্টারের কর্মী বন্যা খাতুনকে হাসপাতাল রোড থেকে একটি হাইয়েস মাইক্রোবাসে করে অপহরণ করা হয়। মাইক্রোবাসটির নম্বর ছিল ঢাকা মেট্রো চ-১৫-৯৭৭৬। ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে নান্দিনা বড় মসজিদ রোড এলাকার মৃত ছাদ্দাম হোসেনের ছেলে মো. চাঁন মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই ওসি মো. নাজমুস সাকিবের নেতৃত্বে এসআই মো. মুস্তাফিজুর রহমান, এএসআই মো. আল নোমানসহ পুলিশের একটি দল অভিযান চালায়। বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহায়তায় মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে বন্যা খাতুনকে জীবিত উদ্ধার করা হয়।

দ্রুত উদ্ধার অভিযানের সফলতায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা।
জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম বলেন, “জামালপুর জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর।”

অপহৃত নারীকে জীবিত উদ্ধার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের তৎপরতার প্রশংসা করছেন স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

error:

জামালপুরে অপহৃত এক নারীকে ৮ ঘণ্টায় উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় ১০:৪৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫