ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

লাখাইয়ের অন্ধ শাহজাহান: ৫ মেয়ে, পঙ্গু পা, বিদ্যুৎ থাকলেও নেই ফ্যান — চলছে মানবেতর জীবন

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার জিরুন্ডা মানপুর গ্রামের অন্ধ শাহজাহান মিয়া (৪৫) এখন এক অসহায় জীবনের মুখোমুখি। শৈশবেই দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধ হয়ে যান তিনি। এরপর থেকে তার জীবনের একমাত্র ভরসা ছিল ভিক্ষাবৃত্তি। বর্তমানে স্ত্রী ও পাঁচ মেয়েকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন তিনি।

সম্প্রতি নতুন দুর্ভাগ্য নেমে আসে এই অন্ধ পরিবারের জীবনে। প্রায় ১০–১২ দিন আগে ভোররাতে বাথরুমে যেতে গিয়ে পা পিছলে পড়ে শাহজাহানের বাম পা ভেঙে যায়। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি তিনি। এখন তিনি সম্পূর্ণভাবে শয্যাশায়ী, ফলে পরিবারের একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, ভাঙা পা নিয়ে বিছানায় পড়ে আছেন শাহজাহান মিয়া। ঘরে বিদ্যুৎ সংযোগ থাকলেও নেই একটি ফ্যানও। গরমে তার কষ্টে চোখে পানি চলে আসে প্রতিবেশীদেরও।

শাহজাহানের স্ত্রী বলেন, “আমার স্বামী ভিক্ষা করে সংসার চালাত। এখন সে সম্পূর্ণ অচল। সমাজের মানুষ যদি একটু সহযোগিতা করে, তাহলে ওর চিকিৎসা করাতে পারব। সুস্থ হলে সন্তানদের নিয়ে আবার বাঁচতে পারব।”

অসহায় শাহজাহান সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি আবেদন জানিয়েছেন, যেন কেউ এগিয়ে এসে তার চিকিৎসার ব্যবস্থা করে। সহায়তা পাঠানোর জন্য ব্যক্তিগত বিকাশ নম্বর দিয়েছেন: **০১৪০৩৮৭৬৩৭১**।

মানবিক এই পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

লাখাইয়ের অন্ধ শাহজাহান: ৫ মেয়ে, পঙ্গু পা, বিদ্যুৎ থাকলেও নেই ফ্যান — চলছে মানবেতর জীবন

আপডেট সময় ১০:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫