
হাইমচরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরের হাইমচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ অভিযানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কারে হাত লাগান চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
অভিযানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এ সময় সংসদ সদস্যসহ উপস্থিত অতিথিরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। তাঁদের সঙ্গে বিডি ক্লিনের সদস্যরাও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 



















