ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি ও চার বাম দল

**বাংলার খবর ডেস্ক:**

জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ঘোষিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল অংশ নিলেও অনুপস্থিত ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চার বামপন্থী দল।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩৭ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানে যোগ দেন। এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত থাকলেও এনসিপি ও বাম দলের নেতারা ছিলেন না।

বাম দলগুলো হলো— বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) ও বাংলাদেশ জাসদ।

এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, “আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া আমরা জুলাই সনদে স্বাক্ষর করছি না।”
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এনসিপি এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায়, “সনদের আইনি কাঠামো ও গণমানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত না হলে এতে অংশ নেবে না দলটি।”

একইদিন দুপুরে রাজধানীর ইস্কাটনে এনসিপির শ্রমিক সংগঠন “জাতীয় শ্রমিক শক্তি”-র আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে, আমরা সেই প্রতারণার অংশ হব না।”

বাম ধারার চার দলও জানায়, সংশোধিত খসড়া হাতে না পেলে তারা সনদে সই করবে না। ফলে প্রত্যাশিত সর্বদলীয় অংশগ্রহণে কিছুটা ঘাটতি থেকে গেল এই ঐতিহাসিক আয়োজনে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল

error:

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি এনসিপি ও চার বাম দল

আপডেট সময় ০৬:৪৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫