ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

এইচএসসি ফলাফল-২০২৫: লাখাইয়ে শিক্ষায় চরম বিপর্যয়, পাশের হার জাতীয় গড়ের অর্ধেকেরও কম

**লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:**

সারা দেশে যখন এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধরনের পতন ঘটেছে, তখন হবিগঞ্জের লাখাই উপজেলায় শিক্ষার চিত্র আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে দেখা গেছে, লাখাই উপজেলার সম্মিলিত পাশের হার মাত্র ২৬.৬৭ শতাংশ—যা দেশের সার্বিক গড় পাশের হারের অর্ধেকেরও কম।

জাতীয় পর্যায়ে এ বছর গড় পাশের হার দাঁড়িয়েছে ৫৮.৮৩ শতাংশ। সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন হবিগঞ্জ জেলায় পাশের হার ৪৯.৮৮ শতাংশ হলেও লাখাইয়ে তা নেমে এসেছে ২৬.৬৭ শতাংশে। অর্থাৎ, জেলাজুড়ে সর্বনিম্ন ফলাফল করেছে লাখাই উপজেলা।

সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো—এ বছর লাখাই উপজেলার কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ (এ+) অর্জন করতে পারেনি। স্থানীয় শিক্ষকরা বলছেন, মানসম্মত শিক্ষা ব্যবস্থার অভাব, শিক্ষক সংকট, ও নিয়মিত পাঠদানের ঘাটতি এই বিপর্যয়ের বড় কারণ।

শিক্ষাবিদরা মনে করছেন, এইচএসসি ফলাফলের এই ভয়াবহ চিত্র লাখাইয়ের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিনের দুর্বলতাকে সামনে এনে দিয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী বছরগুলোতেও পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

error:

এইচএসসি ফলাফল-২০২৫: লাখাইয়ে শিক্ষায় চরম বিপর্যয়, পাশের হার জাতীয় গড়ের অর্ধেকেরও কম

আপডেট সময় ০২:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫