ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার

মনতলা রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি এলাকাবাসীর

**মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:**

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনে গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। পারাবত, পাহাড়িকা ও কালনী এক্সপ্রেস মনতলায় না থামায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন শত শত যাত্রী এই স্টেশন ব্যবহার করলেও আন্তঃনগর ট্রেনগুলো এখানে থামে না। ফলে যাত্রীদের বাধ্য হয়ে দূরবর্তী শায়েস্তাগঞ্জসহ অন্যান্য স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়। এতে সময়, অর্থ ও নিরাপত্তা—সবদিক থেকেই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

বুধবার বিকেলে মনতলা রেলস্টেশনে আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা এই দাবি জানান। সভায় উপস্থিত ছিলেন—সাবেক মেম্বার ডা. মোহাম্মদ লাল মিয়া, সহকারী অধ্যাপক আব্বাস উদ্দিন মিজান, অপরূপা বালিকা বিদ্যায়তনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাহার, বহরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশারফ হোসেন, বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন আলম রিপন, আনোয়ার হোসেন বেলাল, সৈয়দ বোরহান, আল মাসুদ লোকমান, জাকির হোসেন, রাসেল আহমেদ ও টিপু চৌধুরী প্রমুখ।

সভায় শতাধিক স্থানীয় নাগরিক, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি অংশ নেন। বক্তারা বলেন, মনতলা রেলস্টেশন এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। এখানকার সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন বহু শিক্ষার্থী হবিগঞ্জ, মৌলভীবাজার ও শায়েস্তাগঞ্জ থেকে যাতায়াত করে। কিন্তু আন্তঃনগর ট্রেন না থামায় শিক্ষার্থীদের দূরের স্টেশন থেকে ট্রেনে উঠতে হয়, যা সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে মনতলা রেলস্টেশনে পারাবত, পাহাড়িকা ও কালনী এক্সপ্রেসের যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে। তা না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

একজন বক্তা বলেন, “এটি জনতার ন্যায্য দাবি। শান্তিপূর্ণভাবে আমরা দাবি জানাচ্ছি, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে। প্রতিদিন মনতলায় ট্রেন না থামায় যাত্রীদের অমানবিক কষ্ট সহ্য করতে হচ্ছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২

error:

মনতলা রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি এলাকাবাসীর

আপডেট সময় ১১:৫২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫