ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিল্লাল গ্রেপ্তার Logo মাধবপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo অসহায় পরিবারের দীর্ঘদিনের পানির সংকট দূর করলেন সমাজসেবক আবিদ আলম Logo খাদ্যশস্যের মজুত বেড়ে ২৩ লাখ ৫৯ হাজার টন, নিরাপদ সীমা ১৬ লাখ Logo আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে বুল্লা বাজারে কবির খাঁন চৌধুরীর গণসংযোগ Logo নির্বাচনকে ঘিরে আন্দিউড়ায় গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোত্তাকিম চৌধুরী Logo ধর্মঘর কাঁচা সবজি বাজারে কাদা-পানিতে চরম দুর্ভোগ Logo মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo প্রজন্মের প্রতিধ্বনি লাখাইয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে, অর্থ লেনদেন না করার আহ্বান ইউএনওর

মাধবপুর প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসন ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রমকে কেন্দ্র করে সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ সেবা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। এ সেবা গ্রহণের জন্য কোনো ধরনের অর্থ প্রদান বা আর্থিক লেনদেনের প্রয়োজন নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ উপলক্ষে তথ্য সংগ্রহকারী (এনুমারেটর) ও সুপারভাইজার স্বেচ্ছাসেবীদের মাধ্যমে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রলোভনে পড়ে কিংবা কোনো ধরনের সুবিধার বিনিময়ে অর্থ লেনদেন থেকে বিরত থাকতে হবে। এ সেবা সম্পূর্ণ সরকারি উদ্যোগে বিনামূল্যে দেওয়া হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ডের নামে কেউ অর্থ দাবি করলে বা কোনো ধরনের অনিয়মের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের মতে, জনসচেতনতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সবার সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ফ্যামিলি কার্ড সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম প্রয়াণ দিবস আজ

error:

ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে, অর্থ লেনদেন না করার আহ্বান ইউএনওর

আপডেট সময় ০৭:১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬