ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

বুল্লা ইউনিয়নবাসীর সেবক হতে চান চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম

শেখ ইমন আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৮নং বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও তরুণ উদ্যোক্তা মো. সাইফুল ইসলাম। তিনি ইউনিয়নবাসীর সেবা, উন্নয়ন ও স্বচ্ছ নেতৃত্ব নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন।

মো. সাইফুল ইসলাম বলেন, “আমি জনপ্রতিনিধি নয়, ইউনিয়নবাসীর একজন সেবক হতে চাই। জনগণের সুখ-দুঃখে পাশে থেকে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত বুল্লা ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”

তিনি জানান, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ, সামাজিক নিরাপত্তা এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।

ইতোমধ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাইফুল ইসলাম ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, জনগণের রায়ই হবে তাঁর সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে সেই আস্থার প্রতিদান উন্নয়ন, সুশাসন ও জনসেবার মাধ্যমে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

বুল্লা ইউনিয়নবাসীর সেবক হতে চান চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম

আপডেট সময় ১০:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬