ঢাকা ০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান Logo ডোপ টেস্ট পজিটিভ, পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত Logo মঙ্গলবার রাত থেকে কলকারখানায় আগের মতো গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প বিলুপ্তির পথে Logo জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় মঙ্গলবার Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে

তারেক রহমানের ৩১ দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে এডভোকেট আমিনুল ইসলাম

হবিগঞ্জের মাধবপুর প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসভাপতি ও জেলা বিএনপি সদস্য এডভোকেট আমিনুল ইসলাম উপজেলার প্রত্যন্ত এলাকায় মানুষের দ্বারে দ্বারে ছুটে চলেছেন।

বৃহস্পতিবার বিকেলে তিনি বুল্লা ও বাঘাসুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও প্রচারসভায় অংশ নেন। এ সময় স্থানীয় নারী-পুরুষের হাতে লিফলেট বিতরণ করে ৩১ দফার মূল বার্তাগুলো ব্যাখ্যা করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।

দলীয় নেতাকর্মীরা জানান, স্বৈরাচারবিরোধী আন্দোলনকালীন সময়ে মিথ্যা মামলায় আটক বিএনপি নেতাকর্মীদের বিনা ফিতে জামিন করিয়েছেন এডভোকেট আমিনুল ইসলাম। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তিনি দলের আইনি সহায়তার নির্ভরযোগ্য মুখে পরিণত হয়েছেন।

বহরা ইউনিয়ন বিএনপি সভাপতি শাহীন আলম রিপন বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এডভোকেট আমিনুল ইসলাম নেতাকর্মীদের পাশে ছিলেন। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু তিনি আন্দোলনের মাঠে ছিলেন। এখন কিছু সুবিধাবাদী মনোনয়নপ্রত্যাশী ফিরে এলেও আমরা ত্যাগী নেতাকেই চাই।”

এডভোকেট আমিনুল ইসলাম বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিদিনই গ্রামের পর গ্রামে ঘুরছি। ৩১ দফার বার্তাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আশা করি, দল অতীতের ত্যাগ ও কর্মের যথাযথ মূল্যায়ন করবে।”

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ ও এমরান নাজির বাপ্পি, মনতলা কলেজ ছাত্রদল সভাপতি ফরহাদ মিয়া, জেলা ছাত্রদল নেতা আজহার উদ্দিন সোহাগ, যুবদল নেতা রফিকুল ইসলাম জসিম, কৃষকদল নেতা আব্দুল আউয়ালসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মরেও অমর লিটন দাশ, মেডিকেল শিক্ষায় দেহ দান

error:

তারেক রহমানের ৩১ দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে এডভোকেট আমিনুল ইসলাম

আপডেট সময় ১১:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫