ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ফুলগাজীতে বিএনপির কমিটিতে খালেদা জিয়া

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টামণ্ডলী ও ৭১ সদস্যবিশিষ্ট কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হয়েছেন মনির আহম্মদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইয়াছিন মাহমুদ মজুমদার। ওই ইউনিয়নের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ১ নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও ফেনীর কৃতী সন্তান বেগম খালেদা জিয়াকে।

অন্য ইউনিয়নগুলোতেও সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। মুন্সিরহাট ইউনিয়নে সভাপতি নুরুল হক খোকন ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, দরবারপুর ইউনিয়নে সভাপতি ফজলুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ছাইফ উদ্দিন চৌধুরী বাবলু, আনন্দপুর ইউনিয়নে সভাপতি জিয়া হায়দার নাছির ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ফারুক, আমজাদহাট ইউনিয়নে সভাপতি মোহাম্মদ গোলাম সারোয়ার ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন মজুমদার, এবং জিএমহাট ইউনিয়নে সভাপতি আবুল হাসেম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন পাটোয়ারী দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও গতিশীল হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন।

নবগঠিত সভাপতি ও সম্পাদকরা জানান, দলের আস্থা অর্জন করায় তারা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের রমজান মাসে কাউন্সিলরদের ভোটে ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। পরে অনুমোদন দেওয়া হলো ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

ফুলগাজীতে বিএনপির কমিটিতে খালেদা জিয়া

আপডেট সময় ০২:২০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫