ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

গুলশান থানার সাবেক ওসি আমিনুল গ্রেফতার

বাংলার খবর ডেস্ক

ঢাকার গুলশান থানার সাবেক ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে তাকে গ্রেফতার দেখানো হয়। সূত্র জানায়, গত ৫ আগস্ট গুলশান থানার দায়িত্ব শেষ করে তিনি টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে যোগদান করেন। পরবর্তীতে তার নামে ঢাকার আদালতে একটি পিটিশন মামলা হয়।

বুধবার সেই মামলার গ্রেফতারি পরোয়ানা টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছালে তাকে গ্রেফতার দেখানো হয়।

এ বিষয়ে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ বলেন, “ওয়ারেন্ট আসার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে।”

তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেননি। গ্রেফতারকৃত আমিনুল ইসলামকে শিগগিরই মির্জাপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

গুলশান থানার সাবেক ওসি আমিনুল গ্রেফতার

আপডেট সময় ০৭:১৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫