ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

শেরপুরে গারো পাহাড়ে ৫ মাদককারবারি গ্রেফতার, ভারতীয় মদ জব্দ

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী গারো পাহাড়ে পুলিশের পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৫ বোতল বিদেশী মদসহ ৫ মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ আগস্ট) রাতভর উপজেলার সীমান্তঘেঁষা সন্ধ্যাকুড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সন্ধ্যাকুড়া এলাকার কুখ্যাত মাদক সম্রাট মো. রাসেল মিয়া (২৮), পশ্চিম সন্ধ্যাকুড়া গ্রামের সাকিব আল হাসান (১৯), একই গ্রামের সেলিম মিয়া (২৩), নলকুড়া রাবারড্যাম এলাকার শাহাদাত হোসেন এবং কুছাইকুড়া গ্রামের অটোচালক মোহাম্মদ আলী ওরফে আরমান (২৯)।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের দুটি দল অভিযান চালায়। প্রথমে রাসেল মিয়ার বাড়ি ঘিরে ফেলে খাটের নিচ থেকে ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। পরে সাকিব, সেলিম, শাহাদাত ও আরমানের কাছ থেকে আরও ২৫ বোতল মদ ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার রাসেল মিয়ার বিরুদ্ধে সাংবাদিক পিটানোসহ মাদকের নানা অপরাধে ১৯টি মামলা রয়েছে।

ওসি মো. আল আমিন বলেন, “জেলা পুলিশ সুপার আমিনুল স্যারের নির্দেশনায় সীমান্ত এলাকায় মাদক জিরো টলারেন্স কার্যকর করতে আমরা কাজ করছি। মাদক চক্র যত শক্তিশালীই হোক, তাদের আইনের আওতায় আনা হবে। মাদক নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

শেরপুরে গারো পাহাড়ে ৫ মাদককারবারি গ্রেফতার, ভারতীয় মদ জব্দ

আপডেট সময় ০৪:৪৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫