ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ Logo নাসিরনগরের কৃষক হাবিবুর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ Logo মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ

নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নৈরাজ্য ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের স্থানীয় কলেজসংলগ্ন চেয়ারম্যান মার্কেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কলেজ মোড়ের শহীদ ইমরান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা দেশে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপদ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেন তারা।

উপজেলা বিএনপির সহ-সভাপতি এম এ খালেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান।

সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাবেক সদস্যসচিব মো. আজিজুর রহমান চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আরাফাত উল্লাহ, চাতলপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, বিএনপি নেতা আজদু মেম্বার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মো. মাসুদ চৌধুরী এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. ইমরান মিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এম এ হান্নান বলেন, তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনার প্রতি আস্থা রেখে বিএনপির নেতাকর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছেন। জনগণের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের পাশে থাকার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কেউ যদি গুপ্ত হামলা, নৈরাজ্য বা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন বলেন, তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানুষের অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তারা মাঠে কাজ করছেন।

সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী বলেন, বিএনপি কোনো ধরনের নৈরাজ্য বা সংঘাত চায় না। মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন থাকে—এটাই তাদের প্রত্যাশা। তবে কেউ জনগণের শান্তি বিনষ্টের চেষ্টা করলে তারা রাজপথে থেকে এর প্রতিবাদ করবেন বলে জানান তিনি।

সমাবেশে নেতারা নাসিরনগর উপজেলায় সাধারণ মানুষের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার কথা জানান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা

error:

নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ১০:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬