
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে লাখাইয়ে পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হবিগঞ্জ জেলা ও লাখাই উপজেলা শাখার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, পূজা ফ্রন্ট ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।
লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী মো. এনামূল হক এনাম।
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অতীন কুমার দত্ত চৌধুরী পাপন, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক শামছু উদ্দীন, সহ-সভাপতি তাজুল মোল্লা তাজ, সহ-সভাপতি শাহাজান মিয়া ও ডা. অনুজ কান্তি দাশ।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দেন লাখাই উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক আশীষ দাশ গুপ্ত, সদস্য সচিব রনজিত কুমার দেব, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সম্পদ রায়, সহ-সভাপতি বিরাজ চক্রবর্তী, আশীষ রায় ও বিশ্বজিৎ ভট্টাচার্য।
সভায় লাখাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজায় পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বাংলার খবর ডেস্ক : 



















