ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল Logo ধর্মঘরে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা মণ্ডপ কমিটি ও বিএনপির মতবিনিময় Logo হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত Logo হাইমচর থানায় পরিচ্ছন্নতা অভিযান, ওসির সঙ্গে বিডি ক্লিনের মতবিনিময় Logo লাখাইয়ের কৃষকদের তাক লাগানো সাফল্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি কচুরিপানা অপসারণ যন্ত্র Logo বাসে অগ্নিসংযোগ ও নাশকতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নানা তথ্য Logo লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান Logo মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় বাঘাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য তাজুল ইসলাম মহলদারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সকালে বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাজুল ইসলাম মহলদারকে মাধবপুর থানায় নেওয়া হয়। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, সদর থানায় দায়ের করা একটি বৈষম্যবিরোধী মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে হবিগঞ্জ কারাগারে পাঠানো হয়।

তাজুল ইসলাম মহলদার বাঘাসুরা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাঘাসুরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

মাধবপুর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র সরকার জানান, জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাজুল ইসলাম মহলদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বৈষম্যবিরোধী মামলায় তাজুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল

error:

আপডেট সময় ০৮:৫৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬