ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান Logo মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সিএনজি থামিয়ে যুবককে জিম্মি করে হাত-পা বেঁধে ৩০ হাজার টাকা-মোবাইল লুট Logo হবিগঞ্জের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক, এনসিএলে ছয় ক্রিকেটার Logo মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই

লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাই উপজেলার ২ নম্বর মোড়াকরি ইউনিয়নে ভি.ডব্লিউ.বি (VWB) কর্মসূচির আওতায় সেপ্টেম্বর ২০২৬ মাসের খাদ্যশস্য উপকারভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মোড়াকরি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যে নিয়ম অনুযায়ী এ খাদ্যশস্য বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য তুলে দেন মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল। এ সময় ট্যাগ অফিসার মাহবুব আলম ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ অফিসার মাহবুব আলম ভি.ডব্লিউ.বি কর্মসূচির আওতায় তালিকাভুক্ত উপকারভোগীদের মধ্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম তদারকি করেন।

খাদ্যশস্য পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি দরিদ্র ও অসহায় পরিবারের খাদ্য নিরাপত্তায় সহায়ক ভূমিকা রাখছে।

মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল বলেন, সরকারি নির্দেশনা ও নির্ধারিত নিয়ম অনুযায়ী ভি.ডব্লিউ.বি কর্মসূচির খাদ্যশস্য বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ

error:

লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ

আপডেট সময় ০৪:৫১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬