ঢাকা ০২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প বিলুপ্তির পথে Logo জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় মঙ্গলবার Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

দেশে এবার স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হবে — হবিগঞ্জে সাবেক সংসদ সদস্য এসএম ফয়সল

বাংলার খবর ডেস্ক:
হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচন কমিশন শিগগিরই রোডম্যাপ ঘোষণা করবে। তবে এবার আর “হাসিনা স্টাইলে” দিনের ভোট রাতে হবে না। এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।

তিনি বলেন, গত ১৬ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। বিএনপি ও ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ রাহুমুক্ত হয়েছে। যারা বিগত আন্দোলনে দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান।

বুধবার সকালে মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল কলেজ মাঠে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে “এসএম ফয়সল শিক্ষাবৃত্তি” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মো. ফয়সল আরও বলেন, বিগত সরকার প্রধান নোবেল প্রাপ্তির আশায় দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন। ছেলে-মেয়েদের ভালোভাবে লেখাপড়া করে দেশ, সমাজ ও জনগণের কল্যাণে এগিয়ে আসতে হবে। পাশাপাশি তিনি মাদককে সমাজ ধ্বংসের মূল শেকড় হিসেবে উল্লেখ করে বলেন, যুব সমাজকে রক্ষায় সরকার, সমাজ ও অভিভাবকদের বিশেষ দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সায়হাম গ্রুপের উপ-মহাব্যবস্থাপক ক্যাপ্টেন (অব.) লিয়াকত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আবিদুর রহমান ও রুহুল আমিন সোহাগ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা বিএনপি সভাপতি শামছুল ইসলাম কামাল, সহ-সভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, উপাধ্যক্ষ হাবিবুর রহমান, সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আল রনি, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বিএনপি নেতা এডভোকেট নিজাম খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

error:

দেশে এবার স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হবে — হবিগঞ্জে সাবেক সংসদ সদস্য এসএম ফয়সল

আপডেট সময় ০৪:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫