ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo নাসিরনগরে ফোর লেন সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo তেলিয়াপাড়া বাজারে দোকানের সামনে থেকে তেলের ড্রাম নিয়ে গেল যুবকেরা, থানায় অভিযোগ Logo বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ২৫

মাধবপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেপ্তার

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ,হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কচুরিপানার নিচ থেকে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘ ৫ দিন নিখোঁজ থাকার পর এই লোমহর্ষক ঘটনা প্রকাশ পায়। নিহতের নাম মাইশা আক্তার (১৬)। তিনি উপজেলার হাড়িয়া গ্রামের বাসিন্দা মো. বিল্লাল মিয়ার মেয়ে।

প্রেমের সম্পর্কের পর মাইশা আক্তার ও সোহাগ মিয়া (২৭) কোর্ট ম্যারেজ করে। তবে বিয়ের পর থেকেই মাইশা তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। ১৮ জুলাই সকালে হঠাৎ নিখোঁজ হন মাইশা। স্বামী ফোনে জানান, তিনি মাইশাকে খুঁজে পাচ্ছেন না। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি।

২২ জুলাই বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাইশার বাবা দেখেন, সোহাগের বাড়ির পাশের একটি ডোবায় কচুরিপানার নিচে মেয়ের লাশ ভেসে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অর্ধগলিত লাশ উদ্ধার করে।

এ ঘটনায় দায়ের করা মামলার পর র‍্যাব-৯ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে ২৯ জুলাই ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ঘাতক স্বামী সোহাগ মিয়াকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ

error:

মাধবপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৫০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫