ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

দহগ্রাম সীমান্তে সেই কাঁটাতারের বেড়া ঘিরে আবারও বিএসএফের তৎপরতা

বাংলার খবর ডেস্কঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া স্থাপন নিয়ে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তৎপরতা দেখা দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৫১ সেকেন্ডের একটি ভিডিওতে, বিএসএফের উপস্থিতিতে ভারতীয়দের বেড়া নিয়ে কাজ করতে দেখা যায়।

বিজিবি প্রতিবেশী রাষ্ট্রের এ কাজের বিরোধিতা করলেও তারা বেশ কিছুক্ষণ শূন্যরেখায় বেড়া নির্মাণের কাজ চালিয়ে যায় বলে জানা গেছে।
ভিডিওতে দেখা যায়, বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উভয় দেশ আপাতত সব ধরনের বেড়া নির্মাণকাজ বন্ধ থাকবে- এ সিদ্ধান্তের কথা বিজিবির একজন জওয়ান স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা উপেক্ষা করে তর্ক জুড়ে দেন বিএসএফের সদস্যরা। এসময় একজন বিএসএফ সদস্যকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমরা কাজ করব, তোমার যা করার তুমি কর।’

গত ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর প্রায় দেড় কিলোমিটার অংশজুড়ে চার ফুট উচ্চতার কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভারত। এতে বিজিবি বাধা দিলে উভয় বাহিনীর মাঝে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে উভয় বাহিনীর ডিআইজি পর্যায়ের বৈঠকে আপাতত কাজ না করার সিদ্ধান্তের পর সীমান্তে উভয় বাহিনী উত্তপ্ত পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ ঘটনার এক সপ্তাহ যেতে না যেতে সেই কাঁটাতারের বেড়ায় অসংখ্য কাঁচের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। সর্বশেষ সেই বেড়া নির্মাণ নিয়ে আবারও তৎপর হতে দেখা গেল ভারতীয় সীমান্তরক্ষীকে।

তবে এ ঘটনা তিন থেকে ৪ দিন আগের জানিয়ে পাটগ্রামের পানবাড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার মো. জামিল বলেন, বাধা দেওয়ার পর কাজ বন্ধ করেছে বিএসএফ। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। তারা কড়া প্রতিবাদ জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

দহগ্রাম সীমান্তে সেই কাঁটাতারের বেড়া ঘিরে আবারও বিএসএফের তৎপরতা

আপডেট সময় ১২:৫৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫