ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত Logo বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে ৮০ হাজার টাকায় মামলা মীমাংসার অভিযোগ পল্লী বিদ্যুতের জিএমের বিরুদ্ধে Logo হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস হস্তান্তর Logo জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল Logo জ্ঞানের পরিধি বিস্তারে লেখাপড়ার বিকল্প নেই Logo চুনারুঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৩১ সদস্যের কমিটি গঠন Logo লাখাই থেকে ঢাকায় গিয়ে মোবাইল কিনতে বের হয়ে নিখোঁজ সিরাজুল Logo লাখাইয়ে চুরি-মাদক মামলার পর নন-জিআর প্রসিকিউশন ওয়ারেন্টে ইয়াছিন গ্রেপ্তার Logo লাখাইয়ের বুল্লা বাজারে দিনে দুপুরে গ্যাস সিলিন্ডার চুরি Logo শায়েস্তাগঞ্জে ৮০ ঘনফুট মেহগনি চেরাই কাঠসহ ট্রাক আটক
রেমিটেন্স যোদ্ধা আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট

সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে আজ মাঠে লাখাই বনাম সোনারগাঁও

Oplus_16777216

পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
রেমিটেন্স যোদ্ধা আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে হবিগঞ্জের লাখাই উপজেলা ও নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ক্রিকেট একাদশ।

রবিবার (২৭ জুলাই) বেলা ২টায় চুনারুঘাট উপজেলার মনোমুগ্ধকর শহীদ লালচাঁন্দ মাঠে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচটি। শক্তিশালী প্রতিপক্ষ সোনারগাঁওয়ের বিপক্ষে লাখাই একাদশ মাঠে নামবে হবিগঞ্জ জেলার একমাত্র প্রতিনিধি হিসেবে।

এর আগে দুর্দান্ত ফর্মে থাকা লাখাই দল তাদের প্রথম দুটি ম্যাচে দাপট দেখিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। দলের অধিনায়ক ও খেলোয়াড়রা আত্মবিশ্বাসী—তারা জয়ের এই ধারাবাহিকতা বজায় রেখে সেমিফাইনালে জায়গা করে নিতে প্রস্তুত।

লাখাই উপজেলা একাদশের হয়ে খেলছেন জেলার সম্ভাবনাময় ও অভিজ্ঞ ক্রিকেটাররা। এই দলের ওপর ভরসা রেখেছে পুরো হবিগঞ্জবাসী। লাখাই দল শুধু একটি উপজেলার নয়, পুরো জেলার গর্ব ও প্রতিনিধিত্ব করছে তারা।

দলীয় সূত্রে জানা যায়, ক্রিকেটাররা টানা অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং শতভাগ ফিটনেস নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। লাখাইয়ের সাধারণ মানুষ ও ক্রিকেটপ্রেমীরা আজকের ম্যাচে জয়ের জন্য দোয়া ও সমর্থন জানাচ্ছেন।

মাঠে প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে— তাই চা-বাগান ঘেরা নয়নাভিরাম শহীদ লালচাঁন্দ মাঠে আশপাশের সব দর্শক ও ক্রীড়াপ্রেমীদের খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হাইমচরের জলাশয়ে পোনামাছ অবমুক্ত

error:

রেমিটেন্স যোদ্ধা আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট

সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে আজ মাঠে লাখাই বনাম সোনারগাঁও

আপডেট সময় ০১:১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫