ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন Logo বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল Logo ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন Logo লাখাইয়ের বুল্লা বাজারে সিসি ক্যামেরা অচল, দফায় দফায় চুরিতে ব্যবসায়ীদের আতঙ্ক Logo এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Logo বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর ইউএনও উজ্জ্বল রায়ের অভিযান, ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১২ বাংলাদেশি ওমরাহ যাত্রী আহত

বাংলার খবর ডেস্কঃ
সৌদি আরবের তায়েফ শহর থেকে জিয়ারত শেষে মক্কায় ফেরার পথে ১২ বাংলাদেশি ওমরাহ যাত্রীর একটি কাফেলার দলের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে আহত হন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশি ওমরাহ যাত্রীদের বহনকারী একটি মাইক্রোবাস তায়েফের ওয়াদি হালিমাসহ তায়েফের পবিত্রতম স্থান জিয়ারাহ শেষে পবিত্র নগরী মক্কা ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে। এতে ১২ জন বাংলাদেশি ওমরাহ যাত্রী আহত হয়।

আহতরা হলেন- আব্দুল কাদির, মোহাম্মদ সুলাইমান, মোহাম্মদ রফিক মিয়া, মো. ওমর ফারুক, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, শওকত আরা, কাকলি আক্তার,সাদিয়া আক্তার ও আফরোজা আক্তার।

আহতদের মধ্যে সাহেরা খাতুন এবং জোসনা বেগম নামে দুইজন ওমরা যাত্রীর অবস্থা গুরুতর। উভয়ের বাড়ি কুমিল্লার বুড়িচং থানার কুসুমপুর গ্রামে। তাদের তায়েফের কিং ফয়সাল হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।
তথ্যে জানা যায়, দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

স্থানীয় পুলিশ এসে মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করে এবং আহতদের উদ্ধার করে তায়েফের কিং ফয়সাল হাসপাতালে ভর্তি করেন এবং বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া শেষ হলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য যে, এসব ওমরাহযাত্রীরা বাংলাদেশের একটি বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবের মক্কায় এসেছিলেন বলে জানা যায়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

সেবার মানোন্নয়নে পরিবর্তন, দালাল তৎপরতা নিয়ে প্রশ্ন

error:

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ১২ বাংলাদেশি ওমরাহ যাত্রী আহত

আপডেট সময় ১২:২১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫