
সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করেছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
২১ অক্টোবর রাতে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এরপর যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের ঢাকা–দাম্মাম ফ্লাইট স্থগিত করেছে বিমান। ঢাকা–রিয়াদ রুটের সব ফ্লাইটও ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।
তবে ঢাকা–জেদ্দা ও ঢাকা–মদিনা রুটের ফ্লাইট আগের সূচি অনুযায়ী চলবে।
বিমান জানিয়েছে, যাঁদের দাম্মাম বা রিয়াদে জরুরি যাওয়া প্রয়োজন, তাঁরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা বা মদিনা হয়ে যেতে পারবেন। টিকিটের বিষয়ে জানতে নিকটস্থ বিমান সেলস সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত ও নতুন সূচি পরে জানানো হবে।
বাংলার খবর ডেস্ক : 



















