ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মালদ্বীপে সংবর্ধিত ফেনী জেলা বিএনপির দুই নেতা Logo নাসিরনগরে পুঁটি মাছের চ্যাপা শুঁটকি শিল্পে সম্ভাবনা, প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা Logo চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ Logo লাখাইয়ে ইউপি চেয়ারম্যান নোমান সারওয়ার জনির জন্মদিন উদযাপন Logo মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট Logo লাখাইয়ে সালিশ বৈঠকে তালাক ও টাকা পরিশোধকে কেন্দ্র করে যুবকের ওপর হামলা Logo সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু Logo প্রবাসীর লাগেজ হোম ডেলিভারি না দেওয়ায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা Logo হাইমচরের চরাঞ্চলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল জ্ঞানের আলো সংগঠন

কাতারে এনামুল ট্রেডিং, কন্ট্রাকটিং এন্ড হসপিটালিটির উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল

কাতার প্রতিনিধি কাতারে বসবাসরত হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের প্রবাসীদের সম্মানার্থে এনামুল ট্রেডিং, কন্ট্রাকটিং এন্ড হসপিটালিটির প্রতিষ্ঠাতা ও পরিচালক এনামুল হক বাদলের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজধানী দোহার ‘দি গ্রিন ফুড’ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে কাতারে অবস্থানরত চৌমুহনী ইউনিয়ন ও মাধবপুর উপজেলার প্রবাসীরা অংশ নেন। শহিদুল ইসলাম শান্ত’র সঞ্চালনায় এবং আব্দুর রউফ শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এরশাদ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী মোঃ ফরিদুল ইসলাম, মোঃ জাকির হুসেন, ইকবাল আহমেদ লিটন, আব্দুল মতিন খান মিঠু, মোঃ আল আমিন, মোঃ আবেদ আলী, আবুল কালাম, কাজী ওয়ারিশ, হুমায়ূন কবির ও মোক্তার উজ্জামান চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত মাধবপুর উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একটি সংগঠন গঠনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মসংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয় এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ এনে দেয়।

অনুষ্ঠান শেষে চৌমুহনী ইউনিয়নবাসী, মাধবপুর উপজেলাবাসী, প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশি এবং মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আব্দুর রউফ শাহ।

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে সংবর্ধিত ফেনী জেলা বিএনপির দুই নেতা

error:

কাতারে এনামুল ট্রেডিং, কন্ট্রাকটিং এন্ড হসপিটালিটির উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল

আপডেট সময় ০৪:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬