ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা আটক

ঢাকা প্রতিনিধি:রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সঙ্গে সম্পৃক্ত পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২৬ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে এ তথ্য জানান সংগঠনটির সাবেক মুখপাত্র ও কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা। তিনি বলেন, “এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। তবে ভালোভাবে অনুসন্ধান করলে বোঝা যাবে—এদের শেকড় অনেক গভীরে।”

উমামা ফেসবুক পোস্টে আরও লিখেছেন, ‘এই অভিযুক্তদের বহুদিন ধরেই সংগঠনের নেতাদের প্রটোকল দিতে দেখা গেছে। এমনকি গুলশান-বনানীর বিভিন্ন গ্যাং কালচারের সঙ্গেও তাদের সম্পৃক্ততা ছিল বলে অভ্যন্তরীণ অভিযোগ রয়েছে।’

তিনি জানান, তাদের একজন রিয়াদ নামে এক যুবক গত ডিসেম্বরে রূপায়ণ টাওয়ারে তার সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করে এবং পরবর্তীতে খোঁজ নিয়ে তার বিরুদ্ধে হুমকি, মারধর ও চাঁদাবাজির একাধিক অভিযোগের বিষয়েও অবগত হন।

উমামা ফাতেমা বলেন, “আজকের এই চাঁদাবাজির ঘটনায় অনেকেই অবাক হলেও, এটি মোটেও অপ্রত্যাশিত নয়। বরং এই ধরণের লোকজনের কারণে প্ল্যাটফর্মটি আজ বিতর্কিত হয়ে পড়েছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ঘটনায় আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা আটক

আপডেট সময় ০৪:২২:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫