ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা: আদালতে বললেন ব্যারিস্টার সুমন

বাংলার খবর ডেস্ক

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আলোচিত আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে জুলাই মাসের গণঅভ্যুত্থান কেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। সোমবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন সকাল ১০টা ৮ মিনিটে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় ব্যারিস্টার সুমনকে। শুনানিকালে তিনি এজলাসে দাঁড়িয়ে বলেন, “দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা। দেশটাকে রক্ষা করেন। নতুন প্রজন্মের সঙ্গে আপনারা প্রতারণা করছেন। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।”

শুনানি শেষে আদালত তাকে মামলায় গ্রেফতার দেখানোর অনুমতি দেন এবং তাকে পুনরায় হাজতে পাঠানো হয়।

জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুলাই আইনজীবী আব্দুল আছেত শামীম আদালত শেষে বাসায় ফেরার পথে মুগদা থানার বাবু ডাক্তারের গলিতে হামলার শিকার হন। আসামিদের ছোড়া রাবার বুলেটে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। পরে তিনি সুস্থ হলেও ১ সেপ্টেম্বর মুগদা থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ৫১ জনকে অভিযুক্ত করা হয় এবং ব্যারিস্টার সুমন ছিলেন ২৫ নম্বর আসামি।

উল্লেখ্য, গত বছরের ২১ অক্টোবর গভীর রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর পরদিন হৃদয় মিয়া হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা: আদালতে বললেন ব্যারিস্টার সুমন

আপডেট সময় ০১:৫০:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫