ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায় Logo আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পুলিশি সহযোগিতা জোরদারে আলোচনা Logo প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন Logo কৃষি কর্মকর্তার পরিদর্শনে প্রশংসিত লাখাইয়ের কৃষকদের কচুরিপানা অপসারণ যন্ত্র Logo হাইমচরে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার Logo লাখাইয়ে কৃষক কার্ডের মাধ্যমে সাড়ে ১৮ লাখ টাকা পাচ্ছেন সিংহগ্রামের ৭৩৩ প্রান্তিক কৃষক Logo লাখাইয়ে পোনা নিধন বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জেলা প্রশাসকের Logo নাসিরনগরে এক মাসে ১০ প্রাণহানি, উদ্বেগ-আতঙ্কে এলাকাবাসী Logo মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে পুকুরে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ফিটনেসবিহীন গণপরিবহণ সরাতে বিশেষ ঋণ দেবে সরকার

বাংলার খবর ডেস্ক
রাজধানীর রাস্তায় ফিটনেসবিহীন গণপরিবহণ কমাতে সরকার ‘বিশেষ ঋণ সুবিধা’ চালু করছে। রোববার (২০ জুলাই) হাতিরঝিল এলাকায় র‌্যাপিড পাশ কার্যক্রম উদ্বোধনের সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘ফিটনেস না থাকা গণপরিবহণগুলো দ্রুত সরিয়ে নিতে সরকার সহজ শর্তে রেয়াতি সুদে অর্থ অনুদান দেবে। এতে রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে।’

এদিন হাতিরঝিল চক্রাকার বাসে র‌্যাপিড পাশ কার্ড চালুর উদ্বোধন করেন উপদেষ্টা। গুলিস্তান থেকে শিববাড়ী হয়ে মতিঝিল পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে চলাচলকারী বিআরটিসির ১০টি বাসে এই নতুন সিস্টেম যুক্ত হয়।

এ সময় ফাওজুল কবির জানান, ধীরে ধীরে সব গণপরিবহণেই এই র‌্যাপিড পাশ কার্ড চালু করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ৫টি বাস প্রদর্শন করে বিআরটিসি।

উল্লেখ্য, র‌্যাপিড পাশ চালুর ফলে যাত্রীরা মোবাইল কার্ডের মাধ্যমে দ্রুত বাসে উঠতে পারবেন, সময় বাঁচবে এবং ভাড়া আদায়েও স্বচ্ছতা আসবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায়

error:

ফিটনেসবিহীন গণপরিবহণ সরাতে বিশেষ ঋণ দেবে সরকার

আপডেট সময় ০৮:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫