ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

গোপালগঞ্জ পরিস্থিতি স্বাভাবিক, সহিংসতায় সেনাবাহিনীর ব্যাখ্যা

বাংলার খবর ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডাকা সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে ঘটে যাওয়া সহিংসতার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বৃহস্পতিবার আইএসপিআরের পক্ষ থেকে ফেসবুকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, বর্তমানে জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং কারফিউ বলবৎ রয়েছে।

বিবৃতিতে বলা হয়, বুধবার একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে একটি উচ্ছৃঙ্খল গোষ্ঠী সদর উপজেলায় সন্ত্রাসী হামলা চালায়। এতে পুলিশ সদস্য ও সাংবাদিকসহ অনেকে আহত হন। সরকারি যানবাহন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনাও ঘটে।

পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য বাহিনী তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মঞ্চে পুনরায় হামলা এবং জেলা কারাগারে হামলার ঘটনাও ঘটে।

সেনাবাহিনীর পক্ষ থেকে হামলাকারীদের নিবৃত্ত করতে মাইকিং করা হলেও, তারা সেনাবাহিনীর ওপর ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। আত্মরক্ষায় বলপ্রয়োগের মাধ্যমে সেনাবাহিনী হামলাকারীদের ছত্রভঙ্গ করে।

বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর তত্ত্বাবধানে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেওয়া মানুষদের খুলনায় স্থানান্তর করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও প্রশাসনের বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

আইএসপিআর সবাইকে গুজবে কান না দিয়ে ধৈর্য ধারণ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার অনুরোধ জানায়। বিবৃতির শেষে বলা হয়, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সবসময় প্রস্তুত।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

গোপালগঞ্জ পরিস্থিতি স্বাভাবিক, সহিংসতায় সেনাবাহিনীর ব্যাখ্যা

আপডেট সময় ০৫:৪৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫