ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ ব্যক্তির কঙ্কাল, আটক চার Logo ঠাকুরগাঁওয়ে জয়-পরাজয়ের পর সৌজন্য সাক্ষাৎ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে উন্নয়নের আহ্বান মির্জা ফয়সল আমিনের Logo রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মো. ফয়সল Logo মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo ৩১ অক্টোবর মাধবপুরে গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের ৭৫তম ওরশ ও দোয়া মাহফিল Logo মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট Logo জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফজলুল করিমকে বিদায় সংবর্ধনা

শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির জরুরি নির্দেশনা

বাংলার খবর ডেস্ক

সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (১৪ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব প্রতিষ্ঠান এখনো ওয়েবসাইট তৈরি করেনি বা ওয়েবসাইট থাকলেও হালনাগাদ করেনি, তাদেরকে জরুরি ভিত্তিতে এই কাজ সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের জাতীয় তথ্য বাতায়নের (www.bangladesh.gov.bd) আওতায় সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে আর্থিক ব্যয় সংকোচনের স্বার্থে আলাদাভাবে ওয়েবসাইট তৈরি করতে হবে এবং তা নিয়মিত হালনাগাদ রাখতে হবে।

প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে নিম্নলিখিত তথ্যসমূহ যুক্ত রাখতে হবে:
– প্রতিষ্ঠান পরিচিতি
– পাঠদানের অনুমতি ও স্বীকৃতি
– শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তথ্য
– শ্রেণিভিত্তিক অনুমোদিত শাখার তথ্য
– শিক্ষক-কর্মচারীর নাম, পাঠদানের রুটিন, পাঠ্যসূচি
– এমপিও এবং যোগাযোগের তথ্য
– অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর
– ব্যবস্থাপনা কমিটির তথ্য

সবশেষে জানানো হয়েছে, উল্লিখিত তথ্যসমূহ ওয়েবসাইটে যুক্ত করে শিক্ষা অধিদপ্তরের EMIS (Education Management Information System) মডিউলে আপলোড করতে হবে ৩১ জুলাইয়ের মধ্যে।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ ব্যক্তির কঙ্কাল, আটক চার

error:

শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির জরুরি নির্দেশনা

আপডেট সময় ০৫:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫