ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে যত্রতত্র ময়লার স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Logo মাধবপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার-পাইপ ধ্বংস Logo ঐতিহ্যের টানে মুখর লাখাইয়ের বুল্লা বাজারের শুটকি-শীদলের হাট Logo মশাদিয়ায় খালের ওপর কালভার্ট না থাকায় দুর্ভোগে ১৮ পরিবারসহ শত শত মানুষ Logo জুমার গুরুত্বপূর্ণ আমল Logo যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত Logo পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণ, ওসি-চেয়ারম্যানকে ইউএনওর চিঠি Logo মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী

মাধবপুরে এস.এম. ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান : ৩২টি প্রতিষ্ঠানের ১৬০০ শিক্ষার্থী পেল আর্থিক সহায়তা

Oplus_0

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সুবিধাবঞ্চিত, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ‘এস.এম. ফয়সল শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ জুন) বেলা ১১টায় উপজেলার সায়হাম কটন মিলের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল। তিনি নিজ হাতে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির অর্থ ও উপহার তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সৈয়দ সঈদ উদ্দীন হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি সৈয়দ ইশতিয়াক আহমদ, সায়হাম টেক্সটাইল মিলের চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী এবং চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল।

এছাড়াও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হারুন অর রশিদ, অধ্যক্ষ মাওলানা আমির হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক আবিদ মিয়া, ইমাম মাওলানা কামরুল হাসান, প্রধান শিক্ষক আজগর আলী, অভিভাবক প্রতিনিধিত্ব করেন এখলাছুর রহমান এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শাকিব আল মাহমুদ ও শাকুরা জাহান।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় ১,৬০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উদ্যোগ শিক্ষা ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মত প্রকাশ করেন উপস্থিত বক্তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে যত্রতত্র ময়লার স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

error:

মাধবপুরে এস.এম. ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান : ৩২টি প্রতিষ্ঠানের ১৬০০ শিক্ষার্থী পেল আর্থিক সহায়তা

আপডেট সময় ০৫:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫