ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার-পাইপ ধ্বংস Logo ঐতিহ্যের টানে মুখর লাখাইয়ের বুল্লা বাজারের শুটকি-শীদলের হাট Logo মশাদিয়ায় খালের ওপর কালভার্ট না থাকায় দুর্ভোগে ১৮ পরিবারসহ শত শত মানুষ Logo জুমার গুরুত্বপূর্ণ আমল Logo যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত Logo পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণ, ওসি-চেয়ারম্যানকে ইউএনওর চিঠি Logo মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী Logo হাইমচরে ২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ঐতিহ্যের টানে মুখর লাখাইয়ের বুল্লা বাজারের শুটকি-শীদলের হাট

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা বাজার। সময়ের পরিক্রমায় আধুনিকতার ছোঁয়া ও পরিবর্তনের হাওয়ায় বাজারটির পুরোনো অনেক চিত্র হারিয়ে গেলেও কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে এর গৌরবময় ঐতিহ্য। একসময় জমজমাট কলার হাট, পানের হাট ও মাছবাজারের কোলাহলে মুখর থাকলেও এখন সেই জায়গাজুড়ে প্রাণচাঞ্চল্য ছড়াচ্ছে দক্ষিণাঞ্চলের অন্যতম পরিচিত শুটকি ও শীদলের বাজার।

স্থানীয় প্রবীণদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় বুল্লা বাজারের ওই অংশটি ছিল ব্যস্ততম বাণিজ্যকেন্দ্র। সকাল থেকেই দূরদূরান্ত থেকে আসা পাইকার ও ক্রেতাদের ভিড়ে জমে উঠত কলার হাট, পানের হাট ও মাছবাজার। সময়ের সঙ্গে ব্যবসার ধরন ও মানুষের চাহিদায় পরিবর্তন আসায় এসব হাটের পরিধি কমেছে। তবে ব্যতিক্রম হয়ে টিকে আছে শুটকি ও শীদলের বাজার।

বর্তমানে শুধু নির্দিষ্ট হাটবারে নয়, প্রায় প্রতিদিনই এখানে বসে শুটকি ও শীদলের জমজমাট বেচাকেনা। স্থানীয় নদী-নালা ও হাওরাঞ্চলের দেশীয় মাছ দিয়ে তৈরি শুটকি এবং ঐতিহ্যবাহী শীদল কিনতে ভিড় করেন বিভিন্ন এলাকার ক্রেতারা। লাখাইয়ের পাশাপাশি হবিগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত এবং দূর-দূরান্ত থেকেও পাইকার ও সৌখিন ক্রেতারা এখানে আসেন এসব পণ্য সংগ্রহ করতে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ব্যবসার সঙ্গে এলাকার মানুষের জীবন-জীবিকা ও ঐতিহ্য জড়িয়ে রয়েছে। দেশীয় মাছের তৈরি শুটকি ও শীদলের স্বাদ এবং গুণগত মানের কারণে ক্রেতাদের কাছে এর আলাদা কদর রয়েছে।

আধুনিকতার ছোঁয়ায় অনেক পুরোনো হাট-বাজারের ঐতিহ্য হারিয়ে গেলেও বুল্লা বাজারের শুটকি-শীদলের হাট এখনো সেই ঐতিহ্য ধরে রেখেছে। স্থানীয়দের মতে, মানুষের আগ্রহ ও ক্রেতাদের চাহিদা অব্যাহত থাকলে এই ঐতিহ্যবাহী বাজার ভবিষ্যতেও বুল্লা বাজারের স্বতন্ত্র পরিচয় হয়ে টিকে থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

error:

ঐতিহ্যের টানে মুখর লাখাইয়ের বুল্লা বাজারের শুটকি-শীদলের হাট

আপডেট সময় ১১:১৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬