ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে যত্রতত্র ময়লার স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Logo মাধবপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার-পাইপ ধ্বংস Logo ঐতিহ্যের টানে মুখর লাখাইয়ের বুল্লা বাজারের শুটকি-শীদলের হাট Logo মশাদিয়ায় খালের ওপর কালভার্ট না থাকায় দুর্ভোগে ১৮ পরিবারসহ শত শত মানুষ Logo জুমার গুরুত্বপূর্ণ আমল Logo যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত Logo পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণ, ওসি-চেয়ারম্যানকে ইউএনওর চিঠি Logo মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী

মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার-পাইপ ধ্বংস

জালাল উদ্দিন লস্কর স্টাফ রিপোর্টার হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় দুটি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর বাজারের কাছে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন মাধবপুর সদর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা আব্দুল মোতাকাব্বির। অভিযান পরিচালনায় সহায়তা করেন মাধবপুর থানা পুলিশের একটি টিম।

অভিযানকালে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাজিদ মেম্বার ও আব্দুল হক নামে দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাধবপুরের ইউএনও মো. মেহেদী হাসান বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাটি ও বালু উত্তোলনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে যত্রতত্র ময়লার স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

error:

মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার-পাইপ ধ্বংস

আপডেট সময় ১১:৪০:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬