ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বুল্লা বাজারে যত্রতত্র ময়লার স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি Logo মাধবপুরে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo মাধবপুরে অবৈধ মাটি-বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার-পাইপ ধ্বংস Logo ঐতিহ্যের টানে মুখর লাখাইয়ের বুল্লা বাজারের শুটকি-শীদলের হাট Logo মশাদিয়ায় খালের ওপর কালভার্ট না থাকায় দুর্ভোগে ১৮ পরিবারসহ শত শত মানুষ Logo জুমার গুরুত্বপূর্ণ আমল Logo যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত Logo পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণ, ওসি-চেয়ারম্যানকে ইউএনওর চিঠি Logo মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী

লাখাইয়ের বুল্লা বাজারে যত্রতত্র ময়লার স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলার গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র বুল্লা বাজারে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যঝুঁকি বাড়ছে। বাজারের বিভিন্ন উন্মুক্ত স্থান ও রাস্তার পাশে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীরা।

স্থানীয়দের অভিযোগ, বাজারে নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন বা স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা না থাকায় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির মানুষ যেখানে-সেখানে ময়লা ফেলছেন। দিনের পর দিন এসব বর্জ্য পড়ে থাকায় তা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।

বাজারের রাস্তার পাশে ও জলাশয়ের আশপাশে ময়লা জমে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি পানি দূষণের আশঙ্কাও তৈরি হয়েছে। এতে বাজারের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।

বাজারে আসা ক্রেতা-বিক্রেতাদের অনেকেই জানান, ময়লার তীব্র দুর্গন্ধের কারণে চলাচলের সময় নাক চেপে রাখতে হয়। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি বলে অভিযোগ তাদের।

এলাকাবাসী ও ব্যবসায়ীরা জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দ্রুত বাজারের ময়লার স্তূপ অপসারণের পাশাপাশি একটি স্থায়ী ও সুশৃঙ্খল বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে পরিবেশ দূষণ ও নানা রোগব্যাধির ঝুঁকি আরও বাড়তে পারে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বুল্লা বাজারে যত্রতত্র ময়লার স্তূপ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

error:

আপডেট সময় ১২:৩৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬