ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঐতিহ্যের টানে মুখর লাখাইয়ের বুল্লা বাজারের শুটকি-শীদলের হাট Logo মশাদিয়ায় খালের ওপর কালভার্ট না থাকায় দুর্ভোগে ১৮ পরিবারসহ শত শত মানুষ Logo জুমার গুরুত্বপূর্ণ আমল Logo যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত Logo পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণ, ওসি-চেয়ারম্যানকে ইউএনওর চিঠি Logo মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী Logo হাইমচরে ২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার Logo মাধবপুরে শিক্ষকদের বেতন বিবরণী বিতরণ নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মশাদিয়ায় খালের ওপর কালভার্ট না থাকায় দুর্ভোগে ১৮ পরিবারসহ শত শত মানুষ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক-বুল্লা ইউনিয়নের মশাদিয়া গ্রামের একটি খালের ওপর কালভার্ট বা সেতু না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এতে অন্তত ১৮টি পরিবারসহ শত শত মানুষ বর্ষা মৌসুমে প্রায় অবরুদ্ধ হয়ে পড়েন।

স্থানীয়রা জানান, খালের ওপর স্থায়ী কোনো সংযোগ না থাকায় বছরের পর বছর ধরে বাঁশের সাঁকো কিংবা নৌকার মাধ্যমে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্ষাকালে চারপাশ পানিতে তলিয়ে গেলে চলাচলের একমাত্র পথটি প্রায় বন্ধ হয়ে যায়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী ও বয়োবৃদ্ধদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়।

জরুরি পরিস্থিতিতে দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে। গ্রামের কেউ গুরুতর অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। নৌকা বা সাঁকোর মাধ্যমে রোগী পারাপার করতে গিয়ে অনেক সময় পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে ওঠে। এমনকি কেউ মারা গেলে মরদেহ কবরস্থানে নেওয়াও অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ে বলে জানান স্থানীয়রা।

ভুক্তভোগীদের অভিযোগ, সমস্যাটি সমাধানে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেও স্থায়ী কোনো সমাধান পাওয়া যায়নি। তাই জনদুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে খালের ওপর একটি কালভার্ট বা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের আশা, দ্রুত কালভার্ট নির্মাণ করা হলে মশাদিয়া গ্রামের ১৮ পরিবারসহ শত শত মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ঐতিহ্যের টানে মুখর লাখাইয়ের বুল্লা বাজারের শুটকি-শীদলের হাট

error:

মশাদিয়ায় খালের ওপর কালভার্ট না থাকায় দুর্ভোগে ১৮ পরিবারসহ শত শত মানুষ

আপডেট সময় ১০:৪৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬