ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

ছাগল গাছ খেল, ভাইয়ের হাতে ভাই খুন! লাখাইয়ে পারিবারিক বিরোধে প্রাণ গেল যুবকের

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মারধরে মহিবুর হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) সকাল ১০টার দিকে মুড়িয়াউক ইউনিয়নের পশ্চিম পাড়া নয়া বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত মহিবুরের বোন ইয়াসমিন বেগম জানান, মহিবুরের বাড়ির গাছ চাচাতো ভাই দুদু মিয়ার ছাগলে খেয়ে ফেললে তিনি প্রতিবাদ করেন। এতে দুদু মিয়া, তার স্ত্রী রুকিয়া বেগম (৩৫), মেয়ে তাহমিনা বেগম (২০) ও তাহমিনার স্বামী আফজল মিয়া মিলে মহিবুরকে কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বামৈ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। কিন্তু পথে বামৈ বাজার এলাকায় পৌঁছালে দুপুর আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে আসলে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের ভাষ্যমতে, হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ঘাতকেরা প্রথমে মৃত্যুর কারণ গোপন করে এবং মাইকিং করে মৃত্যুর ঘোষণা দিয়ে দ্রুত দাফনের চেষ্টা করে। তবে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী জানান, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ধলু মিয়ার স্ত্রী সেলিফা বেগম, শহীদ মিয়ার ছেলে তাউস মিয়া ও জমশু মিয়ার ছেলে সাদ্দাম মিয়াকে আটক করে থানায় আনা হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক

ছাগল গাছ খেল, ভাইয়ের হাতে ভাই খুন! লাখাইয়ে পারিবারিক বিরোধে প্রাণ গেল যুবকের

আপডেট সময় ১২:৪৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫