ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক Logo হবিগঞ্জে ডিসি অফিসে হামলার শিকার মাহাদী হাসান, অভিযোগ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে Logo ট্রাক-বাস সংঘর্ষে আহত মাধবপুরের আব্দুল জব্বার আইসিইউতে, মানবিক সহায়তার আবেদন Logo মাধবপুরে ট্রাকের ধাক্কায় আহত লিটনের মৃত্যু, নিহত বেড়ে ৩ Logo ডেপুটি রেঞ্জার আশিক মিয়ার দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে পুলিশ সুপারের কাছে প্রতিবন্ধী শানু মিয়ার অভিযোগ Logo ৭ দিনের মধ্যে মিলবে লাইসেন্স Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২

মাধবপুরে থান কাপড়ে মোড়ানো ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নারায়নপুর এলাকা থেকে অভিনব কায়দায় থান কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ৫৭ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৯। এ সময় দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি বিশেষ দল শুক্রবার ভোরে নারায়নপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে থান কাপড়ে মোড়ানো কয়েকটি বস্তা থেকে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল উপজেলার মির্জাপুর গ্রামের জহুর উদ্দিন এর ছেলে মনির(৪৭) এবং একই গ্রামের আঃ মজিদ এর ছেলে সাইদুর রহমান(৩৬)।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

র‌্যাব-৯ এর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে তারা নিয়মিতভাবে এমন তৎপরতা চালিয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে র‌্যাব।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সজাগ থাকতে হবে, বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের বিকল্প নেই: লাখাইয়ে জেলা প্রশাসক

মাধবপুরে থান কাপড়ে মোড়ানো ৫৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০৬:১৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫