ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি Logo ১ম–১২তম শিক্ষক নিবন্ধনধারীদের নির্বাহী আদেশে নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির Logo লাখাইয়ে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত Logo লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক জুবায়ের, সিলেটে রেফার Logo মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ১০ লাখ ৫৫ হাজার টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ Logo হাইমচর হাসপাতালে বৃদ্ধা রোগীকে লাঞ্ছিতের অভিযোগ, তদন্ত কমিটির সরেজমিন অনুসন্ধান Logo প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব Logo এসআরবির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo হাইমচরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস পালিত Logo মাধবপুরে ট্রাকভর্তি ৩ হাজার ৯০ কেজি ভারতীয় জিরা জব্দ, আটক ৩

লাখাই চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে, বাড়ছে পর্যটকদের ভিড়

 দক্ষিণের মৃদু বাতাস। কখনো মেঘ, কখনো বৃষ্টি। ব্রিজের নিচে আশেপাশে  হাওয়ারের পানির সঙ্গে একের পর এক ঢেউ ব্রিজের সড়কে এসে আঁছড়ে পরছে। আর আকাশের কালো মেঘের ঘনঘটা জানান দিচ্ছে বর্ষার আগমনের বার্তা। এরই মধ্যে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের পদভারে মুখরিত থাকে লাখাই উপজেলার একমাত্র সম্ভাবনাময় পর্যটক কেন্দ্র লাখাই চিকনপুর ব্রিজ । তবে বর্ষার আগমনের পর থেকেই এখানে পর্যটকের আগমন বেড়ে গেছে। এ যেন প্রকৃতি আর পর্যটকের নীবিড় সেতুবন্ধন। তাদের কাছে বর্ষার মৌসুমে আলাদা এক অনুভূতি। বর্ষায় হাওরের পানির ছোট ছোট ঢেউয়ে পর্যটকদের গোসল ও সাতার কাটতে উপচে পড়ে। বর্ষাকালে বিকেল বেলা ব্রিজের নিচে পানিতে গোসল, হই হুল্লোড়, ঢেউয়ের সাথে তাল মিলিয়ে লাফিয়ে লাফিয়ে আনন্দ উল্লাস ও উম্মাদনায় মেতে ওঠে নানা বয়সের পর্যটকরা। 

সাতার কাটা, ফুটবল নিয়ে পানিতে খেলা, ঢেউয়ের সাথে গাঁ ভাসিয়ে দিয়ে পানিতে গড়াগড়ি খাচ্ছে পর্যটকরা। এমন ছন্দময় সময়কে স্বরণীয় করে রাখতে অনেকেই ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছে। কেউ কেউ ব্রিজের উপরে শুয়ে, বসে,দাঁড়িয়ে,হাওরের পানি ঢেউ ও প্রকৃতি উপভোগ করছে। আবার কেউ ছোট ছোট ডিঙ্গি নৌকায় চড়ে ঘুরে বেড়াচ্ছে হাওরের পানিতে ।বর্ষার পানি আসলেই পর্যটকদের ব্যাপক চাপ বেড়ে যায় এই চিকনপুর ব্রীজে । আরও ব্যাপক সমাগম ঘটবে পর্যটকদের এমনটাই জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।উল্লেখ্য, হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ১ নং লাখাই ইউনিয়নে চিকনপুর গ্রামের পাশে এ পর্যটনকেন্দ্র চিকনপুর ব্রিজ অবস্থিত। 

জনপ্রিয় সংবাদ

হাইমচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

error:

লাখাই চিকনপুর ব্রিজে বর্ষার আগমনে, বাড়ছে পর্যটকদের ভিড়

আপডেট সময় ১১:১৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫